Sylhet Today 24 PRINT

নগরীর মেন্দিবাগে আগুনে পুড়ে গেছে ৫টি ঘর

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০১৮

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি কলোনিতে আগুন লেগে ৫ট ঘর পুড়ে গেছে। বুধবার (২৮ মার্চ) সকাল সাড়ে দশটায় মেন্দিবাগ মাছিমপুরস্থ এলাকার ববি মিয়ার কলোনিতে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছুই তারা জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.