Sylhet Today 24 PRINT

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে কুলাউড়া বরমচাল স্টেশনের কাছে তেলবাহী-৯৫২ ট্রেনটির পেছনের একটি ট্রাংক বগি লাইনচ্যুত হয়।

কুলাউড়া রেলয়ে জংশনের স্টেশন মাস্টার মফিজুল ইসলাম জানান, ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে লাইন ব্লক হয়ে সিলেটের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। ইতিমধ্যে কুলাউড়া থেকে একটু উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তা বলা সম্ভব হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.