Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর হামলা, দেড় লক্ষাধিক টাকা ছিনতাই

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৮

জৈন্তাপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন ব্যবসায়ী মো. মানিক মিয়া। এসময় ছিনতাইকারীরা তাকে বেধড়ক মারধর করে এবং তার সাথে থাকা প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়।

বুধবার (২৮ মার্চ) বিকাল ৩টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেচট্টি গ্রামে ছিনতাইয়ের শিকার হন তিনি।

জানা যায়, এসময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওসমানী মেডিকেলের ৪তলা ৫নং ওয়ার্ডের ইউনিট ২-এ চিকিৎসাধীন আছেন।

আহত মানিক মিয়া পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে একই ইউনিয়নের ঘাটেচট্টি গ্রামের মুখতার মিয়ার ছেলে সমসু মিয়া, শিরাই মিয়া, কালা মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন তার উপর হামলে পড়ে। তাকে বেধড়ক মারধর করে তার সাথে থাকা প্রায় দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে জৈন্তাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.