Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৯ মামলার পরোয়ানাভুক্ত জামায়াত নেতা গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় ৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. অলিউর রহমান অলি (২৬) নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত ফয়জুর রহমান ফয়েজের পুত্র।

মঙ্গলবার (২৭ মার্চ) রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও আলতাফ হোসেন স্থানীয় থানা পুলিশের সহায়তায় মো. অলিউর রহমান অলিকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানিয়েছে, জিআর-২৫৩/১৩, ২৬/১৪, ৬৩/১৪, ২৬৫/১৩, ১৪৪/১৬, ২৭২/১৩, ০৫/১৪, ৬২/১৩ ও ২৬/১৪ মামলায় মো. অলিউর রহমান অলি আদালতের পরোয়ানাভুক্ত আসামী ছিলেন। এর মধ্যে জিআর-২৫৩/১৩ মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বুধবার (২৮ মার্চ) বিকেলে বলেন, 'অলিউর রহমান দীর্ঘদিন ধরে ফেরারি ছিলেন। তিনি ৯টি মামলার আসামি। একটিতে তিন মাসের সাজা রয়েছে।'

বুধবার তাকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.