Sylhet Today 24 PRINT

আমারএমপিতে শিক্ষামন্ত্রীর ‘অ্যাম্বাসেডর’ এমদাদ রহমান

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৮

জনগণ ও জনপ্রতিনিধিদের জবাবদিহির অনলাইন প্ল্যাটফরম আমারএমপি ডটকমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে নিযুক্ত হয়েছেন এমদাদ রহমান।

বুধবার (২৮ মার্চ) শিক্ষামন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) এর জন্যে এমদাদ রহমানকে আমারএমপির কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আমারএমপি ডটকমের চেয়ারম্যান প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত।

এমদাদ রহমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এমদাদ। 

উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ সিলেট বিভাগের মধ্যকার প্রথম পূর্ণমন্ত্রী যিনি আমারএমপিতে তাঁর ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.