Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউপিতে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।


আজ (বৃহস্পতিবার) উপজেলার ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.