Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কলেজ ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে তাসকিরা হক তান্নি (২৪) নামে এক কলেজ ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ মার্চ) রাতে উপজেলার গোপালনগর রেল ক্রসিং এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তান্নি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বুধবার রাতে গোপালনগর রেললাইনের উপর এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি ফাইল, বোরকা, জুতা ও মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত ফাইল থেকে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিকভাবে তাসকিরা হক তান্নিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নজরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.