জগন্নাথপুর প্রতিনিধি | ২৯ মার্চ, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মার্চ) দুপুরে ৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যালয়গুলো হল- এরালিয়া বাজার ছাত্র ঐক্য নামে সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলার ৯৯নং গোরারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫নং গনেশ্বর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০২ নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২নং প্রভাকর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬নং সাচায়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দুলু মিয়া, সাধারণ সম্পাদক এনামুল হক, সংগঠনের কর্মী আবু সহিদ, সেলাল উল্লাহ, রুহেল আমিন, জাকারিয়া আহমদ, খাইরুল ইসলাম, খালেক মিয়া, জিয়াউল আহমদ, শাহাদাৎ হোসেন, আলী আহমদ, হাবিবুর রহমান, বিল্লাল মিয়া, ফরহাদ, হুমায়ুন আহমদ, শামছুল খান প্রমুখ।
এসময় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অভিবাকরা উপস্থিত ছিলেন।