Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ভোট গণনা শুরু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলায় ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন।

দীর্ঘ ১৫ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.