মৌলভীবাজার প্রতিনিধি | ২৯ মার্চ, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মার্চ) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্যপন্যের সাথে অস্বাস্থ্যকর রং ব্যবহার করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেওয়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা, নিজেরা অতিরিক্ত দাম লিখে বিদেশী প্রসাধনী বিক্রি করা, দইয়ের প্লাস্টিকের পাত্রে আলগা স্টিকার যেখানে দইয়ের উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণে তারিখ লেখা তা ইচ্ছামত লাগানোসহ বিভিন্ন অপরাধে আদমপুর বাজারে অবস্থিত জননী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, আদমপুর বাজার ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকা, দক্ষিণ চৌমহনী অবস্থিত স্বাদকে ৪ হাজার টাকা, উপজেলা চৌমুহনায় অবস্থিত নূরা ফার্মেসীকে ২ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় সহযোগিতায় ছিলেন কমলগঞ্জ উপজেলার উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জনাব দুলাল মিয়া ও কমলগঞ্জ থানা পুলিশ।