Sylhet Today 24 PRINT

ঘিলাছড়ায় আওয়ামী লীগ ও মাইজগাঁওয়ে বিএনপি প্রার্থী বিজয়ী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জর ৩নং ঘিলাছড়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী লেইছ চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন।

অপরদিকে ২নং মাইজগাঁও ইউনিয়নে বেসরকারি ভাবে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ছুফিয়ানুল করিম চৌধুরী।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলেছিল। বেসরকারি ভাবে ২টি ইউনিয়নের ভোট গণনা শেষে ফল পাওয়া গেছে। অবশিষ্ট ৩টি ইউনিয়ন পরিষদের ভোট গণনা এখনো চলছে বলে জানা যায়।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.