এমসি কলেজ প্রতিনিধি | ২৯ মার্চ, ২০১৮
স্নাতক(সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এমসি কলেজ ছাত্র ফ্রন্টের চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯মার্চ)দুপুর ১২টায় ছাত্র মিলনায়তনে চা-চক্র অনুষ্ঠানে ছাত্র ফ্রন্ট সদস্য সচিব অামিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্র ফ্রন্ট আহ্বায়ক সাদিয়া নোশিন তাসনিম।
কলেজ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর ছাত্র ফ্রন্ট সভাপতি রেজাউর রহমান রানা।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্টানে শিক্ষার সংকট, মানবিক মূল্যবোধ জাগ্রত, মানুষকে ভাবতে শেখানোর পাশাপাশি মানুষের সামাজিক-রাজনৈতিক সংকট দূরীকরণে কাজ করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
এসময় তিনি কর্ণেল তাহের, নীহাররঞ্জন রায়ের মতো এমসি কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।
চা-চক্র অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহন করেন সম্মান প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা। চা-চক্রে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ ছাত্র ফ্রন্ট কর্মীরা উপস্থিত ছিলেন।