Sylhet Today 24 PRINT

আকস্মিক ঝড়ে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মার্চ, ২০১৮

আকস্মিক মৌসুমি ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেট। বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের উপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড়।

ঝড়ে নগরীর জিন্দাবাজার, বারুদখানা, মদিনা মার্কেটসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাছ উপড়ে পরে। অনেক স্থানে বিল বোর্ড ধ্বসে পরেছে। নগরীর মির্জাজাঙ্গালসহ বিভিন্ন এলাকায় ঘরের চাল উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কবলে পরে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুতের সংযোগ লাইন ছিঁড়ে যায়। বেশ কয়েকটি স্থানে উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।   

এ প্রসঙ্গে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকস্মিক ঝড়ে নগরীর সুবিদবাজারে ১১কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে টিনের চাল পরে লাইন ছিঁড়ে পরেছে। এছাড়া কুমারগাওয়ে ২টি বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় মেরামতের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.