Sylhet Today 24 PRINT

শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির আবেদনপত্র আহবান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৮

শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা- ২০১৮ এ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) শামসুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি এই আহবান জানানো হয়।

৩০ জুলাই ২০১৮ এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগের বিদ্যালয়সমূহের ৫ম ও ৮ম শ্রেণীতে শুধু ইংরেজি ও গণিত বিষয়ে (১০০+১০০=২০০ নম্বর) পরীক্ষা ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবারে প্রবেশপত্রে উল্লেখিত স্থানে অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর ২০১৮ ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীকে নিজ নিজ বিদ্যালয় বা ফাউন্ডেশনের অফিসিয়াল ফেইসবুক পেইজ britti1998sylhet থেকে ফলাফল সংগ্রহ করতে হবে।

বৃত্তি পরীক্ষার পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ ৫ জানুয়ারি ২০১৯ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। বৃত্তিপ্রাপ্তদের ফাউন্ডেশনের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে স্থান সংগ্রহ করে অনুষ্ঠানে উপস্থিত হতে হবে।

৫ ম ও ৮ম শ্রেণির প্রথম গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ১৭৫ নম্বর, দ্বিতীয় গ্রেডে ১৭০ নম্বর ও তৃতীয় গ্রেডে ১৬৫ নম্বর পেতে হবে। নম্বর অনুসারে গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করা হবে। বৃত্তিপ্রাপ্তদের প্রথমে নাম ঘোষণার সাথে সাথে সনদপত্র সংগ্রহ ও পরে অতিথিদের কাছ থেকে পুরস্কার সংগ্রহ করতে হবে। বৃত্তিপ্রাপ্তদের সাথে কেবল ১ জন অভিভাবক আসতে পারবেন। প্রথমে ৫ ও ৮ম শ্রেণী প্রথম থেকে তৃতীয় গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার দেয়া হবে। পরে সাধারণ গ্রেডের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার দেয়া হবে।

যে সকল বিদ্যালয় থেকে কমপক্ষে ৫ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করবে তাদের কোটা ভিত্তিক ১টি এবং যে সকল বিদ্যালয় থেকে ১০ জন বা তার অধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করবে তাদের কোটা ভিত্তিক ২টি (সাধারণ গ্রেড) বৃত্তি প্রদান করা হবে। তবে শর্ত থাকে যে, যদি কোনো বিদ্যালয় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় গ্রেডে যে কোনো ২ টি বৃত্তিপ্রাপ্ত হয় তারা সাধারণ গ্রেড বৃত্তির অন্তর্ভুক্ত হবে না।

প্রাথমিক (৫ম শ্রেণীর) বৃত্তি পরীক্ষার ফরম ফি-১০০/-(একশত টাকা)। জুনিয়র (৮ম শ্রেণীর) বৃত্তি পরীক্ষার ফরম ফি-১৫০/-(একশত পঞ্চাশ টাকা)।

নিদিষ্ট আবেদনপত্র বা নাম, পিতা-মাতার নাম, বিদ্যালয়ের নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, সাদা কাগজে লিখে আবেদনপত্র সরাসরি শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট (ফোন : ০৮২১-৭২৮০৯৭) ঠিকানায় প্রেরণ বা জমা দিতে হবে।

জিবলু রহমান, সঞ্চয়ী হিসাব নং-৩৪৮৬১০১৬৪১১৭, স্টেডিয়াম শাখা, পূবালী ব্যাংক লিঃ (যে কোন শাখার অনলাইনে) জমা দিয়ে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে বা সরাসরি ব্যাংকের রশিদ সহ আবেদনপত্র শামসুর রহমান ফাউন্ডেশনের ঠিকানায় প্রেরণ বা জমা দেয়া যাবে। কোন আবেদনপত্র ফি-বিহীন জমা দেয়া বা আবেদনপত্র ফি কম দেয়া যাবে না। যে সব আবেদনপত্রে শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তথ্য থাকবে না সেটি বাতিল বলে বিবেচিত হবে। (৯ নং নিয়ম ফলো করতে হবে)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.