নিজস্ব প্রতিবেদক | ৩০ মার্চ, ২০১৮
গুরুতর আহত অবস্থায় দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসাকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) বেলা দেড়টার দিকে একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে সিলেটের ওয়েসিস হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম, রশীদ আহমদ।
মুসার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে এ পজিটিভ রক্ত লাগবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসকরা। এ পজিটিভ রক্ত দাতাদের যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন রশীদ আহমদ।
যোগাযোগের নাম্বার: এম রশীদ আহমদ- ০১৭১১৭৩৬২২৫
শাহ আলী আশাফ শুলে- ০১৭১১২৭৬৩৫৮
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে সাড়ে আটটার সময় সময় মুসা দক্ষিণ সুরমা থেকে কাজির বাজার সেতু দিয়ে সিলেট নগরীর রিকাবীবাজার আসছিলেন। হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সময় একটি চটপটির গাড়ি মোটর সাইকেলের উপর এসে আছড়ে পড়ে। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে সিলেটের ওসেসিস হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।