Sylhet Today 24 PRINT

আরিফের দুঃখপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৮

সিলেটে কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে নগরীতে পানি সরবরাহে কিছুটা বিঘ্নিত হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গত দু’দিনের কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের গাছপালা পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি ও বৈদ্যুতিক খুঁটি। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ লাইন। কালবৈশাখী ঝড় হওয়ায় সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের বিদ্যুৎ সরবরাহেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে নগরীতে পানি সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে।

মেয়র জানান, বিদ্যুৎ ব্যবস্থা উন্নতি হওয়ার সাথে সাথে পানির সমস্যাও দূর হবে। নগরবাসীর সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজ শেষ হওয়ার সাথে সাথে নগরবাসী পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ পাবেন বলে প্রতিশ্রুতি দেন মেয়র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.