Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ১০ এপ্রিল

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার সিলেট বিএনপির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় অনুষ্ঠিতব্য উক্ত মহাসমাবেশ আগামী ১০ এপ্রিল মঙ্গলবার বেলা ২ঘটিকায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট সংলগ্ন সিটি পয়েন্টে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সমাবেশকে সফল করার জন্য সর্বস্থরের দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ উক্ত সমাবেশকে সফল করতে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.