Sylhet Today 24 PRINT

কানাইঘাট সীমান্তে ২ লাখ ভারতীয় বিড়ি আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০১৫

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কানাইঘাট ডোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

বুধবার (১৭ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে ডোনা বিওপি’র বিজিবি সদ্যস্যরা শ্রীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ভারতীয় ২ লাখ নাসির বিড়ি আটক করা হয়।

উদ্ধারকৃত নাসির বিড়ির সিজার মূল্য আড়াই লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.