নিজস্ব প্রতিবেদক | ৩১ মার্চ, ২০১৮
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারার সদস্যরা।
শনিবার (৩১ মার্চ) দুপুর ১২টায় দুবাই থেকে সিলেটে আসা বিমানের বিজি২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে এ স্বর্ণের বারগুলো পাওয়া যায় বলে জানান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম।
তিনি জানান, ফ্লাইটটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলোর ওজন প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম হবে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।