Sylhet Today 24 PRINT

‘যৌন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে’

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০১৮

সিলেটসহ দেশব্যাপী যৌন হয়রানি ও নারীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট।

শুক্রবার (৩০ মার্চ) রাতে নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে ত্রৈমাসিক সভায় এ উদ্বেগ জানানো হয়।

অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সম্প্রতি নারী ও শিশু নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করেছে। যৌন হয়রানি বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সেটি মহামারি আকার ধারণ করবে। নারী ও শিশু নির্যাতন, হত্যা ও যৌন হয়রানি বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মুহাম্মদ কায়েম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অঞ্জলী প্রভা চৌধুরী, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক ইউসুফ আলী, মো. শাহ আলম, সাংবাদিক মুহিবুর রহমান, ডা. এএএম শিহাব উদ্দিন, বিভাষ চন্দ্র তরফদার, জাকিয়া জালাল, রাজিয়া সুলতানা চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.