বিশ্বনাথ প্রতিনিধি | ৩১ মার্চ, ২০১৮
‘নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার এ শ্লোগানকে সামনে রেখে নানা অনুষ্ঠান মালার মধ্যদিয়ে যুগপুর্তি অনুষ্ঠান সম্পন্ন করলো সিলেটের বিশ্বনাথের সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্বনাথ থিয়েটার’। শনিবার (৩১মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ কম্পাউন্ডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বশেষ বিশ্বনাথ থিয়েটারের নাটক ‘লাইব্রেরী চাই’ উপস্থাপনা করা হয়। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এরআগে দুপুরে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের নাটক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, কবিতা আবৃত্তি, নৃত্য উপস্থাপন করা হয়। পরে অতিথিদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছ রূপন করা হয়।
বিকেল ৩টায় আলোচনা পর্বে যুগপুর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নানা অন্যায়-অবিচার, কুসংস্কার, সামাজিক বৈষম্য ও অসংগতি তুলে দলার ক্ষেত্রে নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। শক্তিশালী নাট্য আন্দোলনের মাধ্যমে সুস্ত সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ছাড়া মানব সভ্যতার অগ্রগতি ও উৎকর্ষ সাধন সম্ভব নয়। কেবল নাটকের মাধ্যমেই সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব।
সংগঠনের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সুহেলের উপস্থাপনায় আলোচনা পর্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, থিয়েটারের উপদেষ্টা সাইদুর রহমান সাঈদ, কবি ও প্রভাষক মোহাম্মদ খালেদ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট এ.এইচ.এম ফিরোজ আলী, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমতির সভাপতি শামীম আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সহ-সভাপতি আশিক আলী, প্রেসক্লাব অপরাংশের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, মেরিট কেয়ার একাডেমীর প্রিন্সিপাল মনোয়ার হোসেন, বিয়াম ল্যাবরোটরি স্কুলের প্রিন্সিপাল মনিকাঞ্চন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আলতাব হোসেন, নাসিং হোম একাডেমীর পরিচালক শফিক আহমদ পিয়ার।
পরে যুগপুর্তি উপলক্ষে ‘থিয়েটার আঙিনা’ নামের স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। এসময় অন্যন্য অতিথিরা ছাড়াও বিশ্বনাথ বন্ধু সভার সভাপতি ডা: প্রবীর কন্তি দে পিংকু, যুক্তরাজ্য প্রবাসী আক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা কবির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, সদস্য আব্দুস সালাম, কমিশনার নাইম আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিভাংশু গুন বিভুসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।