Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ পৌরসভার উঠান বৈঠক অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের সিনেমা হল বাজারে শনিবার অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক।

হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ নূর হোসেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অবনী কুমার দাস ও ইউজিপ-৩ এর পরামর্শক লালন শেখ।

সভায় বক্তারা বলেন হবিগঞ্জ পৌরসভায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিকগনকে সম্পৃক্ত থাকতে হবে। হবিগঞ্জ পৌর এলাকার নাগরিকদের মধ্যে সঞ্চয়, জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী ক্যাম্পেইন, স্বাস্থ্য সচেতনতা অবলম্বন ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধ করনে সকলকে এগিয়ে আসতে হবে।
 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.