জগন্নাথপুর প্রতিনিধি | ০১ এপ্রিল, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের হাছন ফাতেমাপুর গ্রামের প্রতিবন্ধী শিশু জুবেল আহমদকে হুইল চেয়ার প্রদান করেছে সামাজিক সংগঠন মিরপুর জাগ্রত মুসলিম জনতা।
শনিবার (৩১ মার্চ) বিকেলে স্থানীয় কেউন বাড়ী বাজারে ঐ প্রতিবন্ধী শিশুকে সংগঠনের উদ্যোগে হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় জাগ্রত মুসলিম জনতার আহবায়ক মাওলানা মহি উদ্দিন এমরান, সদস্য রফিক উদ্দিন, জহুর মিয়া, সুলতান মিয়া, আনু মিয়া, লিতু খান সহ প্রতিবন্ধী শিশুর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।