Sylhet Today 24 PRINT

রেললাইনে কলেজ ছাত্রীর লাশ: স্বামী শ্বাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোপালনগর রেল ক্রসিং এলাকা থেকে তাসরিকা বেগম ওরপে তান্নি (২৪) নামে ৫ মাসের অন্তস্বত্তা এক কলেজ ছাত্রীর খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার হওয়ায় তিন দিন পর মৌলভীবাজার আদালতে ৬ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।

নিহত তান্নির বড় ভাই আজিজুল ইসলাম তামিম বাদী হয়ে রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত, মৌলভীবাজার এ (নারী ও শিশু ১৪৩/২০১৮ইং) মামলাটি দায়ের করেন।

মামলায় নিহত কলেজ ছাত্রী তান্নির স্বামী আলী ইবতেজা রাসেল (৩৭), দেবর আলী মর্তুজা রুবেল (৩৫), আলী ইবতেজা রুমেল (২৪), চাচাতো ভাই কামরান আহমেদ (৪০), দেবরের স্ত্রী তাসলিমা সুলতানা রুমি (২৭) ও শ্বাশুড়ি নুরজাহান বেগম (৫৫)-কে আসামি করা হয়।

নিহত শিক্ষার্থী তান্নি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের পতনঊষার (বড়বাড়ী) গ্রামের আলী ইবতেজা রাসেল এর স্ত্রী। সে মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিল। প্রায় আড়াই বছল পূর্বে তান্নির বিয়ে হয়ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.