Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০১৮

জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠাবাবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা কমিটি।

সোমবার (২ এপ্রিল) এ উপলক্ষ্যে একটি র‍্যালি কুসুমবাগ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে চৌমুহনা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কেক কাটার মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি জেলা সভাপতি বেলায়েত আলী খান জুয়েল, কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি, গবেষণা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বদরুল হাসান জোসেফ, পৌর জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, যুব সংহতি জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা ডা. খালেদ চৌধুরী, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক সাইদি আহমেদ, শামীম আহমেদ, শফিক মিয়া, জুনেদ আহমেদ, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক জায়েদ জামান সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল আলম চৌধুরী, সদস্য সচিব দেলোয়ার হোসেন সাগর, আল আমিন মাহমুদ, ছাত্রনেতা সুয়েল রানা সুমন, যুব নেতা ফইরাজ মিয়া রুহেল আহমেদ, পারভেজ মিয়া টিটু চক্রবর্তী, সুলতান আহমেদ, উজ্জ্বল আহমেদ প্রমুখ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.