গোয়াইনঘাট প্রতিনিধি | ০২ এপ্রিল, ২০১৮
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে গোয়াইনঘাটে শুরু হয়েছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১২ শিক্ষার্থী।
গোয়াইনঘাট কেন্দ্রে মোট ৮৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮৩ জন প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। নকলরোধে একাধিক টিম দায়িত্ব পালন করছে।