Sylhet Today 24 PRINT

মাধবপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির একছাত্রীকে অপহরণের ঘটনায় অপহরণকারী রাজ মালাকার (২০) কে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলার ভেলাবো উপজেলা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

রাজ মালাকার উপজেলার মঙ্গলপুর গ্রামের অনিল মালাকারের ছেলে।

এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপহরণের মামলা হয়েছে। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, গত সোমবার সকালে বিদ্যালয়ে যাবার পথে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে রাজ মালাকার।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থায় সনাক্ত করে নরসিংদী ভেলাবো উপজেলা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ভিকটিমের ২২ ধারা জবানবন্দি গ্রহণের জন্য হবিগঞ্জ বিচারিক আদালতে হাজিরা করা হবে এবং অপহৃতর ডাক্তারি পরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.