Sylhet Today 24 PRINT

চুরি, ছিনতাই রোধে এসএমপি`র সতর্কবার্তা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৮

চুরি, ছিনতাই, রাহাজানি থেকে রক্ষা পেতে সতর্কতা মূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মহানগর পুলিশের এক পাঠানো বিজ্ঞপ্তিতে সতর্কতা বার্তায় একাধিক দিক-নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিয় নগরবাসী ও যাত্রীগণ, আপনার জীবন ও সম্পদ অত্যন্ত মূল্যবান। যেকোনো সময় রাস্তায় চলাচল করার সময় সতর্কতা অবলম্বন করুন। চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে রক্ষা পেতে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করুন।

    • সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন।
    • পাবলিক বা গণপরিবহন ব্যতীত যানবাহন ব্যবহারের ক্ষেত্রে  সতর্কতা অবলম্বন করবেন।
    • আপনার মূল্যবান ব্যাগ বা অন্যান্য জিনিস বাসস্ট্যান্ডে বাইরে রেখে টয়লেটে যাবেন না। তবে পরিচিত সঙ্গীয় যাত্রী থাকলে তার হেফাজতে রেখে যাবেন।
    • যেসব স্থানে জনগণের চলাচল কম, সেসব স্থান এড়িয়ে চলুন।   
    • অপরিচিত যাত্রীর দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন।
    • বড় অংকের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা চাইতে অবহেলা করবেন না।
    • ভোরবেলা বাস থেকে নেমে বাস কাউন্টারের ওয়েটিং রুমে অপেক্ষা করুন সূর্যোদয় পর্যন্ত।
    • সিএনজিতে ওঠার সময় সিএনজির রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখুন বা মোবাইলের মেসেজের মাধ্যমে পূর্বেই আত্মীয় স্বজনকে অবহিত করুন।
    • সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সর্তক থাকুন।
    • যথা সম্ভব বড় রাস্তা বা লোকজনের চলাচল বেশি সেসব রাস্তায় তা ব্যবহার করুন।
    • মোটর সাইকেল পার্কিং এর স্থানে সর্তকতার সাথে মোটর সাইকেল তালাবন্ধ করে রাখুন।
    • সিএনজি চলাকালীন সময়ে হঠাৎ করে মাঝপথে যদি সিএনজি থামিয়ে দেয় কিংবা সন্দেহজনক আচরণ করে তাহলে পুলিশের সহায়তা নিন। পুলিশ চেকপোস্টে নেমে পড়ার চেষ্টা করুন।
    • সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে অথবা আপনার যে কোন মতামত/অভিমত/অভিযোগ জানাতে নিম্নবর্ণিত নাম্বার সমূহে অবহিত/যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

পুলিশ কন্ট্রোল রুম

(২৪ ঘন্টা খোলা)

০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮

App-BDPolice Helpline

 

ট্রাফিক কন্ট্রোল রুম

০৮২১-৭১৮০২৮

ডিবি কন্ট্রোল রুম

০৮২১-৭২০০৬৬

ওসি,কোতয়ালি-    ০১৭১৩৩৭৪৫১৭

ওসি,জালালাবাদ-   ০১৭১৩৩৭৪৫২২

ওসি,এয়ারপোর্ট-    ০১৭১৩৩৭৪৫২১

ওসি,দক্ষিণ সুরমা-  ০১৭১৩৩৭৪৫১৮

ওসি,শাহপরাণ(র:)-০১৭১৩৩৭৪৩১০

ওসি,মোগলাবাজার- ০১৭১৩৩৭৪৫১৯

পুলিশ কমিশনার-    ০১৭১৩-৩৭৪৫০৬

অতি. পু. কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৭

ডিসি (সদর প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮

ডিসি (উত্তর)          ০১৭১৩-৩৭৪৫০৯

ডিসি (দক্ষিণ)         ০১৭১৩-৩৭৪৫১০

ডিসি (ট্রাফিক)        ০১৭১৩-৩৭৪৫১১

এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃংখলা রক্ষা, অপরাধ দমন এবং শান্তি পূর্ণভাবে বসবাস করার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.