Sylhet Today 24 PRINT

ইমজার তিন দিনব্যাপী যুগপূর্তি অনুষ্ঠান শুরু হচ্ছে বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জানার্লিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর এক যুগপূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপী যুগপূর্তি অনুষ্ঠান শুরু হচ্ছে বৃহস্পতিবার।

তিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটির ইমজা কার্যালয়ে লোগো উন্মোচন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।

৬ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, নগরীর চাঁদনীঘাট থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হবে। এরপর শহীদ প্রাঙ্গণে সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের আয়োজনে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।

পরদিন ৭ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

যুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। চলছে অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। ইমজা’র যুগপূর্তির এই অনুষ্ঠানমালায় সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.