Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ থেকে জামায়াতের ৬ নেতাকর্মী আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৫

হবিগঞ্জের লাখাই উপজেলার একটি পরিত্যক্ত মাদ্রাসায় গোপন বৈঠকের সময় জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জেলা জামায়াতের সহ-সভাপতি আব্দুর রহমান, লাখাই থানা জামায়াতের আমির মাওলানা নূর উদ্দিন, সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন ও কর্মী মোশাহিদ আলী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। এসময় সেখানে গোপন বৈঠক চলছিল। অভিযানে জেহাদী বই, ৯৮০টি লিফলেট, মোবাইল ফোনসহ জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করা হয়।

তিনি জানান, ওই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.