Sylhet Today 24 PRINT

রাজনগরে সাড়ে ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ধুলিজুরা গ্রামে সাড়ে চার কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ধুলিজুরা এফআইভিডিভি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিতি ছিলেন- রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজি এম অবায়দুল হক, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিহির কান্তি দাস মঞ্জু, রাজনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল কাদির ফৌজি, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানা, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাম্মু, পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

জানা যায়, ৯০ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক নির্মিত এই সাড়ে চার কিলোমিটার বিদ্যুৎ লাইনের মধ্যে ১৭টি ট্রান্সফরমার স্থাপন করে এলাকার ১৬০ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.