Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাস শ্রমিকের হামলায় সিএনজি চালক নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে বাস শ্রমিকের হামলায় সিএনজি চালক মহিন উদ্দিন (৩৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। বুধবার (৪ এপ্রিল) ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত মহিন উপজেলার বেজুড়া গ্রামের ইস্কান্দার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও অটোটেম্পু সিএনজি শ্রমিক সমিতির সভাপতি আলাই মিয়া জানান, বুধবার সকালে মাধবপুর স্ট্যান্ডে একটি লোকাল বাসের সামনে সিএনজি চালক মহিন উদ্দিন তার সিএনজিতে যাত্রী উঠানো ও সিএনজি রাখাকে কেন্দ্র করে হবিগঞ্জ-মাধবপুর লোকাল বাস শ্রমিকের তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে এর কিছুক্ষণ আন্দিউড়া লোকাল বাস শ্রমিক ও সিএনজি চালকের মধ্যে আবার মারামারি হয়। মহিন উদ্দিনের পরিবারের অভিযোগ বাস শ্রমিকদের পিটুনিতে মহিন উদ্দিন মারা গেছেন।

খবর পেয়ে মাধবপুর থানার ইমার্জেন্সি অফিসার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.