Sylhet Today 24 PRINT

‘ধর্ষণের কারণ পোশাক নয়’

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০১৮

ধর্ষণের কারণ পোশাক নয়, কারণ পুরুষের হীনমন মানসিকতা। মৌলভীবাজারে মানববন্ধনে এমনটাই দাবী করেছেন মৌলভীবাজারের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) ১১ টায় মৌলভীবাজার এর চৌমোহনা চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে নারীর ওপর সকল প্রকার সহিংসতা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইফফাত আরা নিপার সভাপতিত্বে সুবিনয় রায় শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ এর স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তারিন আক্তার, ছাত্র ইউনিয়ন শহর সংসদ এর সাংস্কৃতিক সম্পাদক আয়েশা আক্তার রুমানা, মৌলভীবাজার সরকারি কলেজ এর মাস্টার্সের শিক্ষার্থী বিষ্ণু দেব, উদীচী মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ দাশ, শিক্ষানবিশ আইনজীবী জজ কোর্ট মৌলভীবাজার এর কামাল হোসেন চৌধুরী, সাধারণ অভিভাবক ফজলুল হক চৌধুরী, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ এর সহ সভাপতি রনি পাল, ছাত্র ইউনিয়ন জেলা সংসদ এর সাংগঠনিক সম্পাদক মনশ্রী দেব জুঁই।

বক্তারা বলেন ধর্ষণের কারণ পোশাক নয়, কারণ পুরুষের হীনমন মানসিকতা। ধর্ষককে শাস্তি আওতায় এনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং প্রশাসনকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরো বলেন গত চার বছরে ১৭ হাজার ধর্ষণের মামলা হয়েছে কিন্তু বিচারের ধীরগতি ধর্ষকদের সঠিক সময়ে শাস্তির আওতায় আনতে পারছেনা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.