Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে হরষপুর রেল স্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার নিকট এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

হরষপুর রেল স্টেশন মাষ্টার ফরশ আলী জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল খালেক হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের উপর দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালিনী এক্সপ্রেস ট্রেনের নিচে পরে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.