Sylhet Today 24 PRINT

ছাতকে ফুটবল চ্যাম্পিয়ন লিগে জাগরণের শিরোপা জয়

ছাতক প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে ফুটবল চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাগরণ স্পোর্টিং ক্লাব কাঞ্চনপুর।

শুক্রবার (৬ এপ্রিল) বিকেলে খুরমা উত্তর ইউপির শৌলা গ্রামের পশ্চিমের অনুষ্ঠিত ফাইনালে খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাবের ৩-০ গোলে হারায় জাগরণ স্পোর্টিং ক্লাব কাঞ্চনপুর।

লাল সবুজ ফুটবল ক্লাব শৌলাগাঁও-এর উদ্যোগে ৬ নং ওয়ার্ড মধ্যকার এ ফুটবল লিগ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি বরকত আলীর সভাপতিত্বে ও কাওসার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খুরমা উত্তর ইউপি সদস্য খালিদ আহমদ খলিল।

বিশেষ অতিথির বক্তব্য দেন খুরশিদ আলী, ছিকন্দর আলী, আকলুছ আলী, আব্দুল হান্নান, ফয়জুল ইসলাম, মুহাম্মদ আলী, দিলোয়ার হোসাইন, আসদ খান, কাছা মিয়া, রমজান আলী, আঊশা মিয়া, খুরশিদ আলী, সিলেটটুডের ছাতক প্রতিনিধি সদরুল আমিন, আয়না মিয়া, তৈয়ব আলী, আব্দুল হাই, কাবুল মিয়া, রাজ উদ্দিন, ছাদিক মিয়া জসিম উদ্দিন, খালেদ মিয়া। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী সাহাব উদ্দিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল হুদা, খাইরুল ইসলাম, সাহাব উদ্দিন (মামু), মঈনুল, জহুরুল, জাকিউল, রুপায়েল, খোকন, শরিফ উদ্দিন, মাসুদ, লিকসন, সুমন, সদরুল খান প্রমুখ।

খেলা পরিচালনা করেন আব্দুল সাত্তার সহকারী ইমাম উদ্দিন ও নজম উদ্দিন রাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.