Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দুটি ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত

চুনারুঘাট প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে দু’টি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলী চুনারুঘাটের চানভাঙ্গা এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু জানান, সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থেকে ইজিবাইকে করে চুনারুঘাট যাচ্ছিলেন আব্দুল আলী। পথে দুর্গাপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুল আলীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন তিনি। হাসপাতালের জরুরী বিভাগে নেওয়ার কিচ্ছুক্ষণের মধ্যেই মারা জান আব্দুল আলী।

এ দুর্ঘটনায় আরো দু'জনকে আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.