নিজস্ব প্রতিবেদক | ০৬ এপ্রিল, ২০১৮
সিলেট নগরীর সুবিদবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে বিয়ের আসর থেকে বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বরের নাম ফজলুর রহমান হীরা। তিনি বিয়ানীবাজারের খাড়াবরা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে ফজলুর রহমান হীরাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এএসআই বিল্লাল হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, ফজলুর রহমান হীরা ২০১৪ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। (মামলার নং জি আর ১৬৮/৩)। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।