ছাতক প্রতিনিধি | ০৭ এপ্রিল, ২০১৮
সুনামগঞ্জের ছাতকে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৬ বছরের এক কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (৬ এপ্রিল) রাতে যৌন নির্যাতনের অভিযোগে শিশুটির পিতা বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেছেন।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতকের ১নং ইসলামপুর ইউনিয়নের ভৈষাকান্দি বাহাদুরপুরের রফিকুল ইসলামের ছেলে ফয়জুল মিয়া বৃহস্পতিবার সকালে একই গ্রামের প্রতিবেশী ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৬ বছরের শিশু কন্যাকে উঠানে খেলাধুলা করার ডেকে নিয়ে যৌন নির্যাতন করে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার রাতে ফয়জুলকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন।