Sylhet Today 24 PRINT

ছাতকে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি

ছাতক প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৮

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আশিকুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে মোনায়েম খান, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক পদে চন্দন চন্দ্র পালকে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহসভাপতি হেলালুল ইসলাম, সহসভাপতি দিলবাহার বেগম, গোবিন্দ মোহন সরকার, নিত্যরঞ্জন দাস, আনোয়ার হোসেন, প্রভাসিনী শর্মা, শিরিন আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পী রানী দাস তালুকদার, নুরুল হক, জয়ন্তী দেবনাথ, সহসাংগঠনিক মোশতাক হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক বঙ্কিম আচার্য, সহদপ্তর সম্পাদক হাজি মাওলানা শামসুল ইসলাম, অর্থ সম্পাদক রুহেল আহমদ, সহঅর্থ সম্পাদক স্বপন কুমার তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একেএম ইকবাল, মিডিয়া ও প্রচার সম্পাদক ফজলুল হক, সহমিডিয়া ও প্রচার সম্পাদক জুলহাস উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ফেরাজুন বেগম, সহমহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, সদস্য এএসএম মিছবাহুজ্জামান শিলু, এএসএম ইসলাম উদ্দিন, জয়নাল আবেদিন, পারভীন সুলতানা, ঊর্মি নাথ, ফরিদা পাঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.