Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পরে অহি আক্তার নামে ২০ মাস বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জের সুরাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই শিশু সুরাবই গ্রামের মাস্টার বাড়ির মোঃ সোহেল মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে জালালাবাদ মেইল ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। এসময় সুরাবই এলাকায় রেললাইনের পাশের বাড়ি থেকে সকলের অগোচরে সোহেল মিয়ার শিশুকন্যা অহি বের হয়ে যায়। সে রেললাইনের ওপর পাশে তার চাচার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। রেললাইন অতিক্রমকালে অহি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর জানান, ময়না তদন্ত ছাড়াই শিশু অহির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.