Sylhet Today 24 PRINT

ছাতকে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

ছাতক প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৮

ছাতকে ৬ বছর বয়সী কন্যা শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ফয়জুল হককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

শনিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কোম্পানিগঞ্জ এলাকার শারপিন টিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই অরুণ কুমার দাস ও এএসআই হালীমের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফয়জুল হক ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি গ্রামের রফিকুল হকের ছেলে।

ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান আতিক ফয়জুল হককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান আসামি ছাতক থানা পুলিশের হেফাজতে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.