Sylhet Today 24 PRINT

প্রশ্নপত্র ফাঁস না হওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে কখনো বিপথগামী হবেনা। জঙ্গি-সন্ত্রাসবাদে জড়াবেনা। এ জন্য অভিভাবকরা তাদের সন্তানদের খেয়াল রাখতে হবে।

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিনামূল্যে বই দিয়েছি শিক্ষার্থীদের। কোন পরীক্ষায় যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি শনিবার (৮ এপ্রিল ) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছে। বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু হয়েছে। আমরা চাই দেশের মানুষের উন্নয়ন। জনগণের দোরগোড়ায় আমরা চিকিৎসা সেবায় পৌঁছে দিয়েছি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা এসবই আমরা চালু করেছে বর্তমান সরকার। মানুষ খেয়েপরে বাঁচতে শিখেছে। আত্মনির্ভরশীল হওয়ার শক্তি পেয়েছে।

কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিক আহমদ, আর্জমন্দ আলী, আলিম উদ্দিন বাবলু।

এছাড়াও শিক্ষামন্ত্রী বাঘা ইউনিয়নের সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ে সত্তর লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন, দক্ষিণ বাঘার তুড়ুগাঁও রাস্তা ও বুরহান উদ্দিন সড়ক সংলগ্ন নলুয়া জামে মসজিদ সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এরপর শিক্ষামন্ত্রী বাঘা বটতলা মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও যোগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.