সুনামগঞ্জ প্রতিনিধি | ০৮ এপ্রিল, ২০১৮
সুনামগঞ্জে বাড়িতে ছুটি কাটাতে গিয়ে পৈতৃক সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে বড় ভাই ও তার পরিবারের লোকজনের হামলায় পুলিশ কনস্টেবল নিজাম হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
নিহতের স্কুলশিক্ষিকা স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে ওই মামলা সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করেছেন বলে জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান নিশ্চিত করেন।’
এদিকে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ শুক্রবার রাতে নিজাম হত্যাকাণ্ডের মূল হোতা তারই সহোদর বড় ভাই জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।’
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, দক্ষিণ সুনামগঞ্জের দামোতরপী এলাকা থেকে অভিযান চালিয়ে শুক্রবার রাত ৮টার দিকে হত্যাকাণ্ডের মূল হোতা নিহত নিজামের বড়ভাই জামাল উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, পুলিশের কয়েকটি টিম মাঠে অভিযানে রয়েছে খুব শিগগিরই অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।