Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা এলাকা থেকে ১৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

রোববার ভোরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা এলাকা থেকে এই গাঁজা জব্দ করেন তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার আ. শহীদের নেতৃত্বে বিজিবি সদস্যরা।

এদিকে একই দিন রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবির একটি টহল দল পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকায় থেকে ১০৩ বোতল ভারতীয় মদ, ১কেজি গাঁজা এবং ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান আঁচ করতে পেরে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.