নিজস্ব প্রতিবেদক | ০৮ এপ্রিল, ২০১৮
সিলেটের শাহপরান থানা এলাকা থেকে ১৮৫ পিস ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাত ১০টার দিকে শাহপরান থানার হাতিমবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। র্যাব স্পেশাল কোম্পানি সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন।
গ্রেপ্তার মাসুক আহমদ (৩৮) হাতিমবাগের কলোনি আলবাবের টিনসেড বাড়ির ভাড়াটিয়া; এবং কানাইঘাট উপজেলার চড়িপাড়া এলাকার মৃত তাহির আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার মাসুক দীর্ঘদিন যাবত সিলেট জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিল।
উদ্ধার ইয়াবা ও গ্রেপ্তার মাসুক আহমদকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।