Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে কণিকা রানি মালাকার (২৪) নামে এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইলের ফারুক মিয়ার কলোনি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লাপাড়া গ্রামের মৃত মনোচঞ্জন মালাকারের ছেলে রাজু মালাকারের স্ত্রী ও দুই সন্তানের জননী।

খবর পেয়ে শনিবার বিকাল ৫টায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এদিকে নিহত গৃহবধূর স্বামী রাজু মালাকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, নিহতের স্বামী রাজু মালাকার পেশায় একজন ট্রাক হেলপার। প্রতিদিনের মত সকাল ৮টায় বাড়ী থেকে কাজে বের হন। তিনি দুপুরের খাবারের জন্য বাসায় আসলে ঘরে প্রবেশ করে দেখেন তার স্ত্রী রানি মালাকার ঘরের তীরের সাথে নিজ শাড়ি পেঁচিয়ে ঝুলে রয়েছে।
পরে সে তার দেহ নামিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আব্দুল নাসের ঘটনার সততা নিশ্চিত করে বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সে নিজেই আত্মহত্যা করছে। তবে লাশের ময়না তদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। নিহতের স্বামী রাজু মালাকার কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সাথে তার কোন সম্পৃক্ততা আমরা পাইনি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.