Sylhet Today 24 PRINT

তাহিরপুরে মুক্তিযোদ্ধা কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

তাহিরপুর প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৮

তাহিরপুরে এক মুক্তিযোদ্ধার কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হযরত আলী (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে পরিবার।

শনিবার (৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা নয়াপাড়ায় এ ঘটনাটি ঘটে বলে জানান ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) ইমাম হোসেন। আটক হযরত আলী উপজেলার লাকমা পূর্বপাড়ার গ্রামের মৃত নানু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার লাকমা পুর্বপাড়ার গ্রামের মৃত নানু মিয়ার ছেলে হযরত আলী একই গ্রামের মুক্তিযোদ্ধার বসত ঘরে ডুকে ১৮ বছরের কন্যাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় মেয়েটির পরিবার ঘটনাটি টের পেয়ে হযরত আলীকে সেই ঘরেই আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) ইমাম হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এইদিকে আটককৃতর পরিবার জানায়, মুক্তিযোদ্ধার কন্যার সঙ্গে হযরত আলীর প্রেমের সম্পর্ক রয়েছে। শনিবার রাতে দেখা করতে গেলে ভিকটিমের পরিবার হযরত আলীকে আটক করে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করছে।

ইমাম হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে হযরত আলীকে আটক করে তাহিরপুর থানায় সোপর্দ করে। দুই পরিবারের লোকজন থানায় বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.