Sylhet Today 24 PRINT

মাধবপুরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বাহার মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।

রোববার (৮ এপ্রিল) ভোররাতে লাখাই উপজেলার বুল্লা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, রোববার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা বুল্লা গ্রাম থেকে বাহার মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাহার মাধবপুর উপজেলার মাল্লা গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বাহারের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.