Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে পুলিশের ওপর হামলাকারী গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা মামলার আসামি মতিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ এপ্রিল) সকালে উপজেলার বড়চর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মতিন মিয়া কদমতলী গ্রামের মৃত আব্দুল জলিল ওরফে কাজী মিয়ার পুত্র।

পুলিশ জানায়, সম্প্রতি মহাসড়কে সিএনজি আটকের ঘটনা নিয়ে কদমতলী এলাকায় চালকসহ স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই ওয়াদুদ বাদী হয়ে মতিন মিয়াসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিন মিয়া নারী নির্যাতন মামলারও আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.