Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বিলাল আহমদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে সিলেটে-তামাবিল সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিলাল আহমদ উপজেলার দুই নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই এলাকায় জাফলং থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্টো-ট-২০-০৫৫৩) রড়বোঝাই একটি রিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পথচারী বিলালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. ময়নুল জাকির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জনতার সহায়তায় ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.